ব্যাংক হার বৃদ্ধি ও খোলা বাজারে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে কি? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, ব্যাংক হার বৃদ্ধি ও খোলাবাজারে ঋণপত্র বিক্রির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক উদ্দীপকের ন্যায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে। উদ্দীপকের মুদ্রাস্ফীতিটি চাহিদাজনিত মুদ্রাস্ফীতিকে নির্দেশ করে । এক্ষেত্রে উৎপাদন ও যোগান স্থির থাকা অবস্থায় কেবল চাহিদা বৃদ্ধিজনিত কারণে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে তখন মুদ্রার অবমূল্যায়নের জন্য দায়ী থাকে সেই বাড়তি চাহিদা। এ জাতীয় চাহিদা হ্রাসকরণে ব্যাংক হার পরিবর্তন প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে অন্যান্য ব্যাংকের ঋণপত্রের দাম বৃদ্ধি করলে ঋণপত্রের খরচ বেশি পড়বে । এ কারণে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক হতে কম ঋণ গ্রহণ করবে। ফলে তাদের ঋণ প্রদান ক্ষমতা সংকোচিত হবে যা ব্যক্তি পর্যায়েও প্রভাব ফেলবে। এমতাবস্থায় বেসরকারি ভোগ ও বিনিয়োগ প্রবণতা হ্রাসহেতু সামগ্রিক চাহিদা হ্রাস পাবে। ফলে মূল্যস্তরও হ্রাস পাবে) অর্থাৎ, চাহিদাজনিত মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। আবার খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে বাণিজ্যিক ব্যাংকে জমা পড়ে। ফলে সামগ্রিক চাহিদা হ্রাস পাবে এবং চাহিদাজনিত মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ব্যাংক হার বৃদ্ধি ও খোলা বাজারে ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে কেন্দ্রীয়…
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর