উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কতটুকু সফল হবে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের Y দেশটিতে মুদ্রাস্ফীতি বিদ্যমান। উক্ত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সে দেশের সরকার বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্দীপকের উল্লিখিত পদক্ষেপগুলো সরকার যথাযথভাবে পালন করতে পারলে মুদ্রাস্ফীতি অনেকাংশে হ্রাস করা সম্ভব। নিচে Y দেশের সরকারের গৃহীত পদক্ষেপগুলো মুদ্রাস্ফীতি হ্রাসে কতটা কার্যকর তা বিশ্লেষণ করা হলো- মুদ্রাস্ফীতির একটি অন্যতম কারণ হলো সরকারি ব্যয় অতিরিক্ত হারে বৃদ্ধি। সরকারি ব্যয় অতিমাত্রায় বেড়ে গেলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। বাজারে অর্থের যোগান বেড়ে যায়। তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি ব্যয়কে কমিয়ে কাম্য স্তরে রাখা সরকারের বিশেষ একটি কাজ। বাজারে অর্থের যোগান হ্রাস করে নির্দিষ্ট পর্যায়ে রাখতে হবে। বাজারে অর্থের যোগান বৃদ্ধি পেলে দ্রব্য মূল্য অতিমাত্রায় বৃদ্ধি পায় যাতে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তাই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের অতিরিক্ত যোগান হ্রাস করা উচিত। কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকগুলোও সুদের হার বাড়িয়ে দেয়। ফলে বিভিন্ন ব্যাংক থেকে বিনিয়োগ ও ভোগের জন্য ঋণ প্রদানের ক্ষমতা হ্রাস পায়। এতে করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ জমার পরিমাণ বাড়ায়। এতে করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদানের ক্ষমতা অনেকাংশে খর্ব হয়। বাজারে অনাকাঙ্ক্ষিত ঋণের স্বল্পতা হয় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয় । দেশে উৎপাদন কম হলে চাহিদার তুলনায় যোগান কম হয় বলে দ্রব্যাদির দাম বেড়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। ফলে উৎপাদন বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো অনেকটা সফলতা বয়ে আনবে বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কত…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর