মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সমস্যাটি মুদ্রাস্ফীতিজনিত সমস্যা। বাংলাদেশে মুদ্রাস্ফীতি প্রতিকারের অন্যতম উপায় হলো কৃষি, শিল্প ও অন্যান্য সব খাতে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বাড়লে দ্রব্যসামগ্রীর যোগান বাড়রে এবং তা দ্রব্য ও সেবার বর্ধিত চাহিদা পূরণের মাধ্যমে দামস্তরের ঊর্ধ্বগতি রোধ করবে। আমাদের দেশের মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ ঘাটতি ব্যয় বৃদ্ধি। তাই মুদ্রাস্ফীতি রোধ করতে সরকারকে ঘাটতি ব্যয় হ্রাস করতে হবে। অর্থের যোগান ও দ্রব্যসামগ্রীর দামের সম্পর্ক পরস্পর সমমুখী। তাই অর্থের যোগান নিয়ন্ত্রণ করতে পারলে দামস্তর কমে যাবে ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হবে। খাদ্য ঘাটতি হ্রাস করতে পারলে আমাদের দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সহজ হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং পরিচালনা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে উৎপাদন খরচ কমানো যেতে পারে। আমদানি বৃদ্ধি দেশি বাজারে দ্রব্যসামগ্রীর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, উল্লিখিত উপায়গুলো প্রয়োগের মাধ্যমে মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এছাড়া সরকারকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর