উদ্দীপকের আলোকে বিভিন্ন শ্রেণির মানুষের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের মি. আরমান একজন শিক্ষক। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় তার সংসার চালানো অনেক কষ্ট হয়। অপরদিকে তার গ্রামের কৃষক রহিমুদ্দীন ও ব্যবসায়ী তাজুল অনেক আনন্দেই দিন কাটাচ্ছে কারণ তার অতিরিক্ত দাম পাচ্ছে। এতে করে সে সহজে মহাজনের ঋণ শোধ করছেন। বাংলাদেশে মুদ্রাস্ফীতির ফলে এক একটি শ্রেণি একএকভাবে প্রভাবিত হয়। কেউ অনেক বেশি লাভবান হয় আবার কেউ ক্ষতিগ্রস্ত হয়। নিম্ন ও মধ্য আয়ের লোকজনের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব নেতিবাচক। এসব লোকের আয় সীমিত ও নিম্ন স্থির আয়ের এ শ্রেণির মানুষের জীবন মুদ্রাস্ফীতির ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতির ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কিন্তু এসব মানুষের আয় বাড়ে না। ফলে তাদের সীমাবদ্ধ আয় দিয়ে তারা পূর্বের তুলনায় অনেক কম দ্রব্যসামগ্রী কিনতে পারে। এরূপ পরিস্থিতিতে তারা জীবনধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সহজেই সংগ্রহ করতে পারে না বলে ক্ষতিগ্রস্ত হয়। আবার ব্যবসায়ী শ্রেণি মুদ্রাস্ফীতির ফলে পাইকারি দামের চাইতে খুচরা দাম বেশি বৃদ্ধি পায়। ফলে তাদের আয় বাড়ে) উপরিউক্ত আলোচনার শেষে বোঝা যায় মুদ্রাস্ফীতি একটি দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে ভিন্ন রকম। তবে এর কুপ্রভাব তুলনামূলক বেশি বলে আমরা ধরে নিতে পারি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বিভিন্ন শ্রেণির মানুষের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব আল…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর