উদ্দীপকে দামস্তর ২০ থেকে ২৫ হওয়ার কারণ ও প্রতিকার উল্লেখ করো।
উত্তর: সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে দামস্তর ২০ থেকে ২৫ হয়েছে। বিভিন্ন কারণে দামস্তর বৃদ্ধি পেতে পারে। এ কারণগুলো হলো সামগ্রিক চাহিদা বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, দুর্বল বাজার ব্যবস্থা ইত্যাদি। সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে দামস্তর বৃদ্ধি পায়। সামগ্রিক চাহিদা হ্রাস এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এ ধরনের দামস্তর কমানো সম্ভব। উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে দামস্তর দেখানো হয়েছে। মোট উৎপাদন বা সামগ্রিক যোগান স্থির থেকে সামগ্রিক চাহিদা AD, থেকে বৃদ্ধি পেয়ে AD, হলে দামস্তর ২৫ হয়। অর্থাৎ সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে দামস্তর বৃদ্ধি পেয়েছে। তাই বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সামগ্রিক চাহিদা হ্রাস করা সম্ভব হলে দামস্তরও হ্রাস পাবে। সাধারণত অর্থের যোগান বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, ব্যাংক ঋণ বৃদ্ধি ইত্যাদি কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। তাই সামগ্রিক চাহিদা হ্রাস করার ক্ষেত্রে অর্থের যোগান, সরকারি ব্যয়, ব্যাংক ঋণ কমাতে হবে। পাশাপাশি উৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, কঠোর ঋণ নীতি এবং আয়কর বৃদ্ধি করতে হবে। তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে, অর্থের যোগান এবং ব্যয়যোগ্য অর্থ হ্রাস পাবে। ফলে সামগ্রিক চাহিদা নিয়ন্ত্রিত হবে। এভাবে দামস্তরও হ্রাস পাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দামস্তর ২০ থেকে ২৫ হওয়ার কারণ ও প্রতিকার উল্লেখ করো।
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর