উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি উপস্থাপিত হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :সাধারণত উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এবং সামগ্রিক যোগান হ্রাসের মাধ্যমে যে উদ্দেশ্যভিত্তিক ঘটে, তাকে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলে। যেকোনো দ্রব্য বা উপকরণের দাম যদি হঠাৎ করে বেড়ে যায় তো সে ক্ষেত্রে উৎপাদন খরচ বৃদ্ধি পায়। যার ফলে চাহিদা স্থির থাকা সত্ত্বেও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে উৎপাদনকারী দ্রব্য উৎপাদন কমিয়ে দেয় তথা দ্রব্যের যোগান কমে যায়। যার ফলে দ্রব্যের দাম বৃদ্ধি প্রবণতা শুরু হয়। যা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি।উদ্দীপকের চিত্রটি তো দেখা যায় প্রাথমিক অবস্থায় AD=AS0 হওয়ায় দাম P0 নির্ধারিত হয়। কিন্তু উৎপাদনের উপকরণের মূল্য বৃদ্ধিতে সামগ্রিক যোগান হ্রাস পায। যার ফলে সামগ্রিক যোগান রেখা AS0 থেকে তে AS1 স্থানান্তর হয়। এর ফলে যোগানের পরিমাণ হ্রাস পায় এবং P0 থেকে P1 তে দাম বৃদ্ধি পায়। যেহেতু সামগ্রিক যোগান হ্রাসের কারণে এই মুদ্রাস্ফীতি ঘটে তা একে ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রস্ফীতি বা যোগান রাজজনিত মুদ্রাস্ফীতি বলে। তাই বলা যায়, উদ্দীপকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি উপস্থাপিত হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা কর।
Mymensingh · 2023
উত্তর
উত্তর

উত্তর
উত্তর