উদ্দীপকে উল্লিখিত শিল্পের শ্রেণিবিন্যাস চিহ্নিত করো।
উত্তর: উদ্দীপকে বৃহৎ শিল্প ও কুটির শিল্পের উল্লেখ রয়েছে। যে শিল্প প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য ১৫ লক্ষের নিচে তা কুটির শিল্প। এ শিল্প স্বল্প মূলধন ও বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়। আর যেসব শ্রমঘন শিল্পের শ্রমিক সংখ্যা ১০০০ এর অধিক তা বৃহৎ শিল্পের অন্তর্গত। এ ধরনের শিল্পেও পর্যাপ্ত মূলধন ও আধুনিক উৎপাদন কৌশল লক্ষণীয়। উদ্দীপকে নিউটন সাহেবের 'X [গণিত] শিল্পে ৪৭০০ জন শ্রমিক কাজ করে। এ শিল্পে নিয়োজিত মূলধন, বিদ্যুৎ ও জ্বালানি অধিক পরিমাণে ব্যবহৃত হয়। অর্থাৎ শিল্পটি বৃহৎ পরিসরে আধুনিক প্রযুক্তি ও উপকরণের ভিত্তিতে পরিচালিত হয়। সুতরাং, এটি বৃহৎ শিল্পের অন্তর্গত। অন্যদিকে, মাহফুজ সাহেবের Y শিল্পে নিয়োজিত শুধু পরিবারের লোকজন। এছাড়াও এ শিল্পে অতিরিক্ত বিদ্যুৎ ও মূলধনের প্রয়োজন নেই। অর্থাৎ মাহফুজ সাহেবের শিল্পটি স্বল্প পরিসরে পারিবারিক ভিত্তিতে দেশীয় কাঁচামাল দ্বারা পরিচালিত। সুতরাং, এটি কুটির শিল্পের অন্তর্গত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের শ্রেণিবিন্যাস চিহ্নিত করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর