উদ্দীপকে উল্লিখিত শিল্প বিকশিত হলে এ দেশের অর্থনৈতিক উন্নয়ন কীভাবে ত্বরান্বিত হতে পারে বলে তুমি মনে করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত শিল্পটি বৃহৎ শিল্পের অন্তর্গত পোশাক শিল্পকে নির্দেশ করে। দেশের অভ্যন্তরে কোনো শিল্পের উপকরণ সহজলভ্য হলে ঐ শিল্প সহজেই বিকশিত হতে পারে। এ উপকরণগুলোর মধ্যে শিল্পের কাঁচামাল, শ্রম উপকরণ, মূলধন ইত্যাদি বেশি গুরুত্বপূর্ণ। এ উপকরণগুলো সহজলভ্য হলে শিল্পের উৎপাদন খরচ হ্রাস পায়। ফলে সহজেই তা বিকশিত হতে পারে।' এতে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করে। উদ্দীপকের রউফ সাহেবের হোসিয়ারি কারখানাটিতে দ্রব্য তৈরিতে সেলাই ও কাটিং মেশিন ব্যবহার হয়। এটি তৈরি পোশাক শিল্পে খুবই গুরুত্বপূর্ণ। এতে ভালো মুনাফা অর্জন হয় করা যায়। তৈরি পোশাক শিল্পে অনেক উদ্যোক্তা আগ্রহী হয়। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরো ত্বরান্বিত হতে পারে। কারণ শিল্পেটিতে উৎপন্ন দ্রবসামগ্রীর বৈশ্বিক চাহিদা রয়েছে, যা শিল্পটিকে বিকশিত করছে। বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া সম্ভব। আবার এদেশে বিপুল বেকার নারী শ্রমিক সহজেই তৈরি পোশাক শিল্পে নিয়োজিত হয়। এর মাধ্যমে পোশাক শিল্পের উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন বাড়বে। ফলে অধিক পরিমাণ তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এছাড়া সরকার পোশাক শিল্পের উন্নয়ন সহায়ক নীতি এবং পরারাষ্ট্র নীতি গ্রহণ করছে। ফলে ভবিষ্যতে এ শিল্পের উৎপাদন ও রপ্তানির পরিমাণ বহুগুণে বাড়বে। আবার বর্তমানে এ শিল্পের ব্যাকওয়ার্ড লিংকের ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। যা এ শিল্পের বিকাশকে ত্বরান্বিত করবে। সুতরাং বলা যায়, বাংলাদেশে তৈরি পোশাক একটি উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প। আর এ শিল্প বিকশিত হলে এদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্প বিকশিত হলে এ দেশের অর্থনৈতিক উন্নয়ন কীভাবে …
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর