উদ্দীপকে কোন শিল্পকে নির্দেশ করা হয়েছে? যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে কুটির শিল্পকে নির্দেশ করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : কুটির শিল্প বলতে পরিবারে সদস্যদের প্রাধান্যভুক্ত শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়। স্বল্পমূলধনে, সহজলভ্য কাঁচামাল দ্বারা সৃষ্ট কুটির শিল্প এ দেশের অনেক বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এটি একদিকে বাজারে পণ্য সরবরাহের মাধ্যমে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। অন্যদিকে এসব পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হচ্ছে। উদ্দীপকে মূলধনের স্বল্পতা, ঋণের অভাব, শ্রমিকদের অশিক্ষা ও সীমাবদ্ধ বাজার উল্লেখ আছে। এগুলো কুটির শিল্পের অন্তর্ভুক্ত। আর কুটির শিল্পের অন্য দেশীয় কাঁচামাল ও যন্ত্রপাতি ক্রয় জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। মূলধনের স্বল্পতা থাকায় এ শিল্পের উন্নয়ন ব্যবহত হচ্ছে। তাছাড়া ঋণের অভাবে পর্যাপ্ত মূলধন সংগ্রহ করা যাচ্ছে না। শ্রমিকরা শিক্ষা ও দক্ষতার অভাবে রুচি ও পছন্দ মাপেক উৎপাদনের পারদর্শী না। আবার বৃহৎ শিল্পের অসম প্রতিযোগিতার ফলে কুটির শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে সমস্যাগুলো কুটির শিল্পকে নির্দেশ করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন শিল্পকে নির্দেশ করা হয়েছে? যুক্তি দাও।
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর