উদ্দীপকে উল্লিখিত শিল্পসমূহের মধ্যে বাংলাদেশে কোন শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিল্পসমূহের মধ্যে 'X [গণিত] শিল্পের সম্ভাবনা উজ্জ্বল। দেশের অভ্যন্তরে কোনো শিল্পের উপকরণ সহজলভ্য হলে ঐ শিল্প সহজেই বিকশিত হতে পারে। এ উপকরণগুলোর মধ্যে শিল্পের কাঁচামাল, শ্রম উপকরণ, মূলধন ইত্যাদি বেশি গুরুত্বপূর্ণ। এ উপকরণগুলো সহজলভ্য হলে শিল্পের উৎপাদন খরচ হ্রাস পায়। ফলে সহজেই তা বিকশিত হতে পারে। এতে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করে। উদ্দীপকের নিউটন সাহেবের 'X [গণিত] শিল্পের শ্রমিক সংখ্যা ৪৭০০ জন। এ শিল্পে নিয়োজিত মূলধন, বিদ্যুৎ ও জ্বালানি অধিক প্রয়োজন। অর্থাৎ 'X [গণিত] শিল্প আয়তনে বৃহৎ এবং অত্যধিক শ্রমঘন। তাই এটি বাংলাদেশের পোশাক শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশে পোশাক শিল্প সম্ভাবনাময় একটি শিল্প। বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া সম্ভব। আবার এদেশে বিপুল বেকার নারী শ্রমিকদের সহজেই তৈরি পোশাক শিল্পে নিয়োগ করা যায়। এর মাধ্যমে পোশাক শিল্পের উৎপাদন খরচ কমবে এবং উৎপাদন বাড়বে। ফলে অধিক পরিমাণ তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এছাড়া সরকার পোশাক শিল্পের উন্নয়ন সহায়ক নীতি এবং বিদেশি দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ পরারাষ্ট্র নীতি গ্রহণ করছে। ফলে ভবিষ্যতে এ শিল্পের উৎপাদন ও রপ্তানির পরিমাণ বহুগুণে বাড়বে। আবার বর্তমানে এ শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠছে যা উক্ত শিল্পের বিকাশকে ত্বরান্বিত করবে। সুতরাং বলা যায়, বাংলাদেশে তৈরি পোশাক একটি উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পসমূহের মধ্যে বাংলাদেশে কোন শিল্পের ভবিষ্যৎ স…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর