জনাব কালামের কারখানা যে শিল্পের অন্তর্গত বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব আলোচনা কর।
উত্তর: জনাব কালামের কারখানা ক্ষুদ্র শিল্পের অন্তর্গত। বৃহৎ শিল্পের থেকে ছোট কিন্তু কুটির শিল্প থেকে বড় এবং স্বল্পসংখ্যক শ্রমিক দ্বারা ক্ষুদ্র শিল্প পরিচালিত হয়। এ শিল্পে আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়। দেশজ কাঁচামাল ব্যবহার করে উপাদানকার্য পরিচালনা হয়। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উদ্দীপকে জনাব কালাম যশোরের ক্ষুদ্র ও কুটির শিল্প নগরীতে একটি কারখানা স্থাপন করেন। যেখানে ৫০ জন শ্রমিক কাজ করে। এ কারখানার মূল কাঁচামাল হলো ফেলনা কার্টন। যা দিয়ে পাট, সুতার কোণ বা ববিন তৈরি হয়। এভাবে সে তার ক্ষুদ্র শিল্পের কারখানা থেকে প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ হাজার কোণ তৈরি করে। এভাবে ক্ষুদ্র শিল্প অর্থনীতির উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখছে। ক্ষুদ্র শিল্প বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতির জন্য দেশে কর্মসংস্থান সৃষ্টি করে দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন করে। পারিবারিক অবসরকে অর্থনৈতিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে এ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের ক্ষুদ্র শিল্প মহিলাদের কর্মসংস্থান এবং কৃষিতে জনসংখ্যার চাপ কমিয়েছে। এ শিল্প বৃহদায়তন শিল্পের উপজাত ব্যবহার করে জনগণের চাহিদা ও রুচি অনুযায়ী উৎপাদন বৃদ্ধি করছে। এ শিল্প স্থাপনে স্বল্প মূলধনের প্রয়োজন হয় বলে জীবনযাত্রার মান উন্নয়নে উদ্যোক্তারদের সংখ্যা বাড়ছে। ক্ষুদ্র শিল্পের পণ্য বিদেশি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করা যায়। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে ক্ষুদ্র শিল্পের গুরুত্ব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জনাব কালামের কারখানা যে শিল্পের অন্তর্গত বাংলাদেশের অর্থনীতিতে তার …
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর