'খ' ও 'গ' শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা পালন করে কি? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'খ' শিল্পটি ক্ষুদ্র শিল্প এবং 'গ'' 'শিল্পটি কুটির শিল্পের অন্তর্গত। কুটির শিল্পের চেয়ে বড় এবং বৃহৎ শিল্পের চেয়ে ছোট শিল্পই ক্ষুদ্র শিল্প। এ শিল্পের মূলধন ৭৫ লক্ষ থেকে ১৫ কোটি পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে যে শিল্পের মূলধন ১০ লক্ষ টাকার নিচে এবং শ্রমিক সর্বোচ্চ, ১৫ জন থাকে তাকে ক্ষুদ্র শিল্প বলে। বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টিতে উভয় শিল্প ভূমিকা পালন করে। শিল্পটি ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ 'গ' শিল্পে মূলধন ১০ লক্ষ টাকার নিচে ও শ্রমিক সর্বোচ্চ ১৫ জন। অর্থাৎ 'গ' শিল্পটি কুটির শিল্পের অন্তর্গত। এ শিল্প দুটি বাংলাদেশের কৃষির ওপর জনসংখ্যার চাপ কমিয়েছে। ফলে বেকারত্বের সমস্যার নিরসন ঘটছে। ক্ষুদ্র ও কুটির শিল্প গ্রামাঞ্চলে সহজে প্রসার লাভ করে প্রান্তিক জনগণের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পারে। কারণ বৃহৎশিল্প শুধু শহর কেন্দ্রিক হয়। ক্ষুদ্র ও কুটির শিল্পে উপজাত দ্রব্যের ব্যবহার ঘটে। এতে কাঁচামাল পাওয়া সহজ হয় ফলে দ্রুত উৎপাদন ঘটে। এ শিল্পগুলো সহজেই গড়ে তোলা যায়। তাই বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হয়। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বৃদ্ধি পায়। এ শিল্পের অধিক স্থায়িত্বের কারণে গ্রামের সাধারণ মানুষের আয় অর্জন ত্বরান্বিত হয়। এছাড়া গ্রামাঞ্চলে এ শিল্পের প্রসার ঘটায় বাংলাদেশের অর্থনীতিতে সুষম উন্নয়ন ঘটে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'খ' ও 'গ' শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কোনো ভূমিকা পালন করে কি? মতাম…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর