উদ্দীপকের আলোকে জনাব কালামের কারখানা কোন শিল্পের অন্তর্গত? ২০১৬ সালের শিল্পনীতির আলোকে উত্তর দাও।
উত্তর: উদ্দীপকের কালামের কারখানা, ২০১৬ সালের শিল্পনীতির আলোকে ক্ষুদ্র শিল্প। ২০১৬ সালের শিল্পনীতিতে কুটির শিল্প অপেক্ষা বড় কিন্তু বৃহৎ শিল্প অপেক্ষা ছোট এমন শিল্পকে ক্ষুদ্র শিল্প বলে। এ শিল্পে জমি ও কারখানা ব্যতীত স্থায়ী সম্পদ ৭৫ লক্ষ টাকা থেকে ১৫ কোটি টাকা। এছাড়া ক্ষুদ্র শিল্পে ৩১ জন থেকে ১২০ জন শ্রমিক কাজ করে। উদ্দীপকে স্বল্প শিক্ষিত আবুল কালাম ফেলনা কার্টন পুনর্ব্যবহার করে পাট সুতার কোণ বা ববিন তৈরি করেন। তার যশোরে ক্ষুদ্র ও কুটির শিল্প নগরীতে একটি ছোট কারখানা রয়েছে। কারখানায় প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ হাজার কোনো তৈরি হয়। সেখানে প্রায় ৫০ জন কর্মী কাজ করেন। এসব বৈশিষ্ট্য ক্ষুদ্র শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ, ৫০ জন শ্রমিক, বৃহৎশিল্প অপেক্ষা কম পুঁজি, শহরের উপকণ্ঠে অবস্থিত হওয়ার জনাব কালামের কারখানা ২০১৬ সালের শিল্পনীতির আলোকে ক্ষুদ্র শিল্পের অন্তর্গত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব কালামের কারখানা কোন শিল্পের অন্তর্গত? ২০১৬ সাল…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর