উদ্দীপকের আলোকে রউফ সাহেবের কারখানাটি কোন ধরনের শিল্পের আওতাধীন? উল্লিখিত শিল্পের বৈশিষ্ট্য লেখো।
উত্তর: রউফ সাহেবের কারখানাটি বৃহৎ শিল্পের অন্তর্গত। বৃহৎ শিল্পে ভূমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় ৫০ কোটি টাকার ওপরে হয়। এ ধরনের কারখানায় সাধারণত ৩০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকে। এ শিল্পগুলো দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পণ্য বিদেশে রপ্তানি করে। উদ্দীপকের রউফ সাহেবের আশুলিয়ায় একটি হোসিয়ারি কারখানা আছে। তার কারখানায় ৫০০ জন শ্রমিক কাজ করে। এছাড়া কারখানায় স্থায়ী মূলধনের পরিমাণ ৫৫ কোটি টাকা। তিনি প্রতি বছর তার ব্যবসা থেকে ভালো মুনাফা লাভ করেন। অর্থাৎ এ শিল্পটি বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। এ ধরনের কারখানায় উন্নত মূলধনী দ্রব্য ও উৎপাদন কৌশল ব্যবহার করা হয়। এ শিল্পে শ্রমবিভাগের সুবিধা, ব্যবস্থাপনা ও গবেষণা প্রভৃতি সুবিধা লাভ করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে রউফ সাহেবের কারখানাটি কোন ধরনের শিল্পের আওতাধীন? উল…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর