উদ্দীপকে বর্ণিত শিল্পকে কেন বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: রপ্তানি আয়ের ক্ষেত্রে কেন্দ্রীভূত হওয়ায় উদ্দীপকে বর্ণিত পোশাক শিল্প খুবই ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্প হলো তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ তৈরি পোশাক থেকে আসে। ফলে বৈদেশিক মুদ্রার অর্জনের সর্ববৃহৎ উৎস হলো তৈরি পোশাক শিল্প। পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা উপার্জনে সর্ববৃহৎ খাত। এখনো এ শিল্পের বিকল্প বৃহৎ আয়ের খাত সৃষ্টি হয়নি। তাই এটি বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। উদ্দীপকে পণ্য রপ্তানি বহুমুখীকরণ বাংলাদেশের একটি অন্যতম চ্যালেঞ্জ। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন শুধু পোশাক রপ্তানিতে, কেন্দ্রিভূত হয়েছে। এছাড়া এ শিল্পে নিয়োজিত ৭০ ভাগ অনগ্রসর নারী জনগোষ্ঠী। আবার এই শিল্পে কাঁচামাল ও দক্ষ শ্রমিকের অভাব, বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তা, শ্রমিক অসন্তোষ, ব্র্যান্ডিং ইত্যাদি সমস্যা বিদ্যমান। ফলে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। তবে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে এ ঝুঁকি এড়ানো সম্ভব হয়। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে প্রতিযোগী দেশের পণ্যের মানের প্রতি খেয়াল রাখতে হয়। এছাড়া পোশাক শিল্পের বাজার প্রসারের লক্ষ্যে নতুন বাজার তথা দেশের অনুসন্ধান করতে হয়। সরকারকে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল যোগানের জন্য অন্যান্য দেশের সাথে চুক্তির পাশাপাশি দেশে কাঁচামাল উৎপাদনের ব্যবস্থা করতে হবে। পোশার শিল্পের এসব ঝুঁকি ছাড়াও চতুর্থ শিল্প বিপ্লব অর্থাৎ অটোনেশন পোশাক শিল্পের উৎপাদন চিত্র পরিবর্তন করতে পারে। তাই বহুমুখী পণ্য রপ্তানি তালিকায় যুক্ত করার মাধ্যমে এ ঝুঁকি এড়ানো সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শিল্পকে কেন বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই ঝুঁকিপূর…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর