উদ্দীপকের আলোকে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে রপ্তানিমুখী শিল্পের ধারণার প্রতিফলন ঘটেছে। যেসব শিল্প প্রতিষ্ঠান প্রধানত বিদেশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্দেশ্যে পণ্যসামগ্রী উৎপাদন করে তাকে 'রপ্তানিমুখী শিল্প' বলা হয়। যেমন- বাংলাদেশে উৎপাদিত পাটজাত দ্রব্য, চা, চামড়া, তৈরি পোশাক ইত্যাদি রপ্তানিমুখী শিল্পের শ্রেণিভুক্ত। এসব শিল্পজাত দ্রব্য উৎপাদনের মূল উদ্দেশ্য হলো বিদেশের বাজারে রপ্তানির পরিমাণ বৃদ্ধি, অধিক বৈদেশিক মুদ্রা অর্জন এবং লেনদেনের ভারসাম্যে প্রতিকূলতা দূর করা। উদ্দীপকের নওশাদ তার শ্রেণিকক্ষে বাংলাদেশের শিল্প সম্পর্কে পাঠদান করতে গিয়ে বলেন, পাট, চামড়া ও তৈরি পোশাক ইত্যাদি বাংলাদেশের প্রধান শিল্প। কারণ মোট রপ্তানি আয়ের প্রায় বেশির ভাগ আসে পাট ও পাটজাত দ্রব্য থেকে। আবার বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে চামড়া শিল্পের অবস্থান পঞ্চম। মোট রপ্তানি আয়ের প্রায় ১০ থেকে ১৪ শতাংশ আসে চামড়া শিল্প থেকে। এছাড়া বাংলাদেশের প্রধান শিল্প হলো তৈরি পোশাক যা বৈদেশিক মুদ্রার উপার্জনে একচ্ছত্র ভূমিকা রাখে। সুতরাং বলা যায়, দেশের রপ্তানিমুখী শিল্প অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের বর্ণনা করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর