উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে চামড়া শিল্পের উন্নয়নে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা উচিত। চামড়া শিল্পে নিয়োজিত ব্যবসায়ী ও প্রতিষ্ঠানসমূহ যাতে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যাংক ঋণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এছাড়া চামড়া শিল্পের সমস্যা সমাধানের প্রথমেই দরকার সরকার কর্তৃক সুষ্ঠু চামড়া নীতি প্রণয়ন। ফলে চামড়া শিল্পের গতিশীলতা বাড়বে। উদ্দীপকে সম্প্রতি বৈশ্বিক প্রতিযোগিতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি উদ্যোক্তাদের অদক্ষতা শিল্পের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। তাই এ শিল্পের সমস্যা সমাধানে দক্ষ উদ্যোক্তা ও শ্রমিক প্রয়োজন। যাতে উন্নত মানের পন্য তৈরি করে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। ফলে এই শিল্পের জন্য ট্যানারিল শিল্পের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠাকে অবকাঠামোগত সুযোগ-সুবিধা প্রদানের জন্য ফিনিশিং ফ্যাসিলিটিজ সেন্টার চালু করা দরকার। ফলে ছোট ছোট ট্যানারিগুলো ফিনিশড লেদার তৈরি করতে পারবে। দক্ষ জনশক্তির যোগান বৃদ্ধির জন্য বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি এর আধুনিকীকরণের ব্যবস্থা গ্রহণসহ এ ধরনের আরও প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করতে হবে। চামড়া শিল্প বাংলাদেশের প্রেক্ষিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় শিল্প। তাই এ শিল্পের সমস্যা সমাধানের জন্য উপরিউক্ত ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়। সেই সাথে এর শিল্পের উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে তোমার মতামত বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর