উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কুটির শিল্পের বিরাজমান সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কুটির শিল্পের মাধ্যমে প্রতিবছর অনেকের নতুন কর্মসংস্থান হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র দূরীকরণে সমাজের প্রান্তিক ভূমিহীন কৃষক ও মহিলাদের এই শিল্পের উপর নির্ভরশীলতা বাড়ছে । বর্তমানে এই শিল্প বিভিন্ন সমস্যায় জর্জরিত। উদ্দীপকে সালিহার কুটির শিল্পে নানা ধরনের সমস্যা রয়েছে। এ শিল্পে মূলধনের সমস্যা ও ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা বিদ্যমান। আবার, দক্ষ কারিগরের অভাব ও কাঁচামালের উচ্চমূল্য ইত্যাদি এই শিল্পে বিরাজমান। কাজেই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এ শিল্পের সমস্যা সমাধান করা জরুরী। বাংলাদেশের কুটির শিল্পের সমস্যা সমাধানের আধুনিক যন্ত্রপাতি, উপকরণ ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। অদক্ষ কারিগরদের শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান প্রদানের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে। এ শিল্পে মূলধনের স্বল্পতা নিরসনে সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা দরকার। বাজার ব্যবস্থা, রাস্তা, পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। এছাড়াও ক্রেতাদের রুচি অনুযায়ী মানসম্মত দ্রব্য উৎপন্ন করতে হবে। এর পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা এ শিল্পের বিকাশে সহায়ক হবে। উপরে উল্লেখিত পদক্ষেপসমূহ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে কুটির শিল্পের সমস্যা সমাধান করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে?…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর