উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যা গুলো চিহ্নিত কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পাটশিল্প এখন নানা সমস্যায় জর্জরিত। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : পাট বাংলাদেশে প্রধান অর্থকরী ফসল। অর্থনৈতিক গুরুত্বের জন্য এক সময় পাটকে সোনালী আঁশ বলা হতো। কিন্তু বর্তমানে এই শিল্প নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়ছে। এ শিল্পের অগ্রগতিতে নানা রকম প্রতিবন্ধকতা বিরাজ করছে। উদ্দীপকে পাট ও পাটজাত দ্রব্য থেকে রপ্তানি আয় দেওয়া আছে। অর্থাৎ এটি পাট শিল্পকে নির্দেশ করছে। এ শিল্পটি বর্তমানে বহুমুখী সমস্যায় জর্জরিত। যেমন পাটের বিকল্প সিনথেটিক আশঁ আবিষ্কার হওয়ায় পাটের বৈশ্বিক চাহিদা কমে যায়। ফলে পাটের উৎপাদন ব্যাহত হয়। এই শিল্প লাভজনক না হওয়ায় মূলধন বিনিয়োগ ও উদ্যোক্তার অভাব দেখা দিয়েছে। তাছাড়া পাট শিল্পের পণ্যের বহুমুখীকরণের জন্য সরকারের নীতি ও পরিকল্পনার অভাব রয়েছে। ফলে বিশ্ববাজারে পাটজাত দ্রব্যের বিক্রয় বৃদ্ধি পাচ্ছে না। তাছাড়া সহজলভ্যতাসহ বিভিন্ন সুবিধার কারণে বিশ্বব্যাপী কৃত্রিম তন্তুুর ব্যবহার বেড়েছে। যা পাট শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যা গুলো চিহ্নিত কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর