সুলতান সাহেবের কারখানাটি যে শিল্পের অন্তর্গত তার ধরণ নির্ণয় কর এবং বর্ণনা কর।
উত্তর: সুলতান সাহেবের কারখানাটি পাট শিল্প যা বৃহৎ শিল্পের অন্তর্গত। বৃহৎ শিল্পে ভূমি ও কারখানা ভুবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল প্রতিস্থাপন ব্যয় ৫০ কোটি টাকার উপরে হয়। এ ধরনের কারখানা সাধারণত ৩০০ জনের অধিক শ্রমিক নিয়োজিত থাকে। এ শিল্পগুলো দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পণ্য বিদেশি রপ্তানি করে। উদ্দীপকের সুলতান সাহেবের কারখানার স্থায়ি মূলধন প্রায় ৫৫ কোটি টাকা। তার কারখানায় ৫০০ জন শ্রমিক কাজ করে। এই কারখানায় পাটের কার্পেট, বস্তা, হোসিয়ারি সুতা তৈরি হয় । অর্থাৎ তার কারখানাটি বৃহৎ শিল্পের বৈশিষ্ট্যকে ধারণ করে । সুতরাং সুলতান সাহেবের কারখানাটি পাট শিল্প যা বৃহৎ শিল্পের অন্তর্গত। এ ধরনের কারখানায় উন্নতমূলধনী দ্রব্য ও উৎপাদন কৌশল ব্যবহার করা হয় । এ শিল্পে শ্রম বিভাগের সুবিধা,ব্যবস্থাপনা ও গবেষণা প্রবৃদ্ধি সুবিধা লাভ করা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
সুলতান সাহেবের কারখানাটি যে শিল্পের অন্তর্গত তার ধরণ নির্ণয় কর এবং…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর