উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে সরকার কোন ধরনের পদক্ষেপ নিতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধানের রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নিতে হবে। নিম্নে তা আলোচনা করা হলো : বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা বিভিন্ন ধরনের সমস্যা বা ত্রুটি বিদ্যমান। ফলে কৃষকরা ন্যাযঅ মূল্য থেকে বঞ্চিত হয়। তাই কৃষি পণ্য বিপণন সমস্যা সমাধান পরিবহন ব্যবস্থা, উন্নয়ন ও গুদামজাতকরণ ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করতে হবে। উদ্দীপকে সংরক্ষণ ও গুদামজাতকরণের অসুবিধা, দুর্বল বাজার কাঠাম নানা কারণে শমেসের ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন । অর্থাৎ তিনি কৃষিপন্যে বিপণনে সমস্যা সম্মুখীন হয়েছে । এসব সমস্যার সরকারের সক্রিয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দূর করা সম্ভব। সরকার দরিদ্র কৃষকদের ঋণের ব্যবস্থা, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করলে কৃষি দ্রব্য পরিবহন খরচ কমবে। ফলে কৃষকরা কম খরচে কৃষিজাত দব্য বাজারে বিক্রি করতে সক্ষম হবে। আবার গুদামজাতকরণ ও সংরক্ষণ এবং পূর্ণমূল্য নির্ধারণ করলে কৃষকরা সুবিধামতো সঠিক দামে তাদের পণ্য বিক্রি করতে পারবে। এছাড়াও বাজারে ফড়িয়াদের বিলোপসাধন সুষ্টু ওজন, পরিমাণ ব্যবস্থা বাজার তথ্য সরবরাহ ইত্যাদি সুবিধা প্রদান করলেন কৃষকরা সুফল পাবে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের কৃষি পন্য বিপণনে সমস্যা সমাধানে উপরিউক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে সরকার কোন ধরনের পদক্ষেপ নিতে পারে…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর