উদ্দীপকে কৃষির কোন ধরনের সমস্যার উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কৃষিপণ্যের বিপণনে সমস্যার প্রতিফলিত হয়েছে। নিম্নে তা আলোচনা করা হলো : কৃষিপণ্যের বিপণন বলতে কৃষিপন্যের ক্রম- বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এই ব্যবস্থার মধ্যে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমান পদ্ধতি, গুদামজাতকরণ, পরিবহন ও বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ ইত্যাদি কার্যাবলী অন্তর্ভুক্ত। বাংলাদেশে কৃষি পণ্য বিপণন ব্যবস্থা নানা ধরনের সমস্যা রয়েছে। ফলে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়। উদ্দীপকের শমসের দেশের বিদ্যমান প্রযুক্তি ও বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছেন চাষাবাদ করেন। কিন্তু সে তার উৎপাদিত ফসল গুদামজাত ও সংরক্ষণ করে বাজারজাত করতে পারে না তাছাড়া অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, দুর্বল বাজার কাঠামো, ঋণের অভাব, ত্রুটিপূর্ণ ওজনসহ নানাবিধ সমস্যা রয়েছে । এইসব কারণে তিনি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় । শমসেরের এসব সমস্যাগুলো কৃষি পণ্য বিপণন এর সাথে সম্পর্কিত। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের উল্লেখিত কৃষি পন্যের বিপণন সমস্যার দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কৃষির কোন ধরনের সমস্যার উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর