উদ্দীপকে উল্লিখিত তত্ত্ব অনুযায়ী জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির মধ্যে ব্যবধান দূর করার ক্ষেত্রে তুমি কি কি উপায় সুপারিশ করবে? বিশ্লেষণ কর
উত্তর: জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদনের মধ্যে সৃষ্ট ব্যবধান দূরীকরণে ম্যালথাসের প্রতিরোধমূলক ও প্রাকৃতিক নিরোধের কথা আমি সুপারিশ করব। ম্যালথাস তার তত্ত্বের জনসংখ্যার বৃদ্ধি রোধকল্পে দুই ধরনের প্রতিরোধ ব্যবস্থার কথা উল্লেখ করেন। ১. প্রতিরোধমূলক ব্যবস্থা ও ২. প্রাকৃতিক নিরোধ। বিলম্বে বিবাহ, যৌন সংযম, জন্মনিয়ন্ত্রণ, কৌমার্য, অবলম্বন ইত্যাদি প্রন্থায় জন্মনিয়ন্ত্রণকে প্রতিরোধমূলক ব্যবস্থা বলা হয়। আবার যুদ্ধ বিগ্রহ, মহামারী, দুর্ভিক্ষ, খাদ্যাভাব ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে জনসংখ্যা অতিরিক্ত অংশ প্রাণসংহারকে নিরোধ বলে। উদ্দীপকের সারণীতে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদনের মধ্যে শ্রেষ্ঠ ব্যবধান ম্যালথাসের তত্ত্বকে নির্দেশ করে। নিবারণ ব্যবস্থাকে ম্যালথাস নৈতিকবাধা, পাপ, লাঞ্ছনার মধ্যে বিভক্ত করেছেন। নৈতিকবাধা বলতে তিনি অনাচার ব্যতিরেকে বিবাহ থেকে বিরত থাকা বুঝিয়েছেন। পাপ বলতে নর নার নারীর অবৈধ সম্পর্ক ও বিবাহ শয্যায় অপবিত্রতা লংঘনকে বোঝান।আর লাঞ্ছনা বলতে যুদ্ধবিগ্রহ ও বাড়াবাড়িকে বুঝান। ম্যালথাস বলেন প্রকৃতি যখন মানুষের অতিরিক্ত সংখ্যা গ্রহণ করতে পারবে না তখন দুর্যোগ দেখা দেয়। তিনি মনে করেন খাদ্যের যোগানের তুলনায় জনসংখ্যা বেড়ে গেলে প্রকৃতি নিজেই মানুষের উপর প্রতিশোধ নেয়। আর তখনই মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রকট আকারে দেখা দেয়। এইভাবে অতিরিক জনসংখ্যা প্রাণসংহারকে প্রাকৃতিক নিরোধ বলা হয়। সুতরাং বলা যায় যে , জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির ব্যবধান দূর করার ক্ষেত্রে ম্যালথাসের প্রতিরোধমূলক ও প্রাকৃতিক নিরোধ ব্যবস্থা কার্যকর।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তত্ত্ব অনুযায়ী জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির ম…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর