উদ্দীপকে উল্লিখিত ABC Electronics কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের "ABC Technology " আমদানি বিকল্প শিল্প। একটি দেশের আমদানিকৃত দ্রব্য আমদানি না করে দেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য শিল্প স্থাপনই আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প স্থাপনের মাধ্যমে আমদানি ব্যয় হ্রাস পায়। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। ফলে উন্নয়নশীল দেশে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি এবং বৈদেশিক নির্ভরশীলতার হ্রাসে এই শিল্প ভূমিকা পালন করে। উদ্দীপকে লক্ষ করা যায, 'C [গণিত] দেশে পূর্বে টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য বিদেশ থেকে আমদানি করা হতো। বর্তমানে "ABC Technology " প্রতিষ্ঠান দেশীয় কাঁচামাল ব্যবহার করে ফ্রিজ, টিভি ও কম্পিউটার উৎপাদন করে। ফলে দেশীয় কাঁচামালের সদ্ব্যব্যবহার হচ্ছে ও আমদানির পরিমাণ কমে যাচ্ছে। এটি উপরে বর্ণিত আমদানি বিকল্প শিল্পকপ নির্দেশ করে। তাই বলা যায়, "ABC Technology " প্রতিষ্ঠানের উৎপাদিত পন্যের শিল্পকে অর্থনীতির ভাষায় আমদানি বিকল্প শিল্প বলে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ABC Electronics কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর