উদ্দীপকে উল্লিখিত বিশ্ববাসীর এর মনোভাব পাট শিল্পের হারানো ঐতিহ্যে ফিরিয়ে আনতে কিভাবে ভূমিকা রাখতে পারে? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: বিশ্ববাসীর প্লাস্টিক ও সিনথেটিক পণ্যের ক্ষতিকর মনোভাব পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। পাট একটি পরিবেশবান্ধব উপাদান। পরিবেশ বিবেচনা থেকে বিশ্বজুড়ে পাট পণ্য নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। প্লাস্টিক ও কৃত্রিম তন্তু তুলনামূলকভাবে সুলভ ও সহজলভ্য হলেও পরিবেশের জন্য ক্ষতিকর । এ ধরনের বজ্য শত শত বছরেও নষ্ট হয় না। তাই সাম্প্রতিককালে বিশ্বজুড়ে পরিবেশ নিয়ে সচেতনা বেড়ে গেছে। উদ্দীপকে 'Y [গণিত] দেশের পাট ও পাটজাত দ্রব্যের বিকল্প বা আবিষ্কারে উক্ত শিল্পের চাহিদা হ্রাস পায়। তবে বর্তমানে বিশ্ব সম্প্রদায় পাটের বিকল্প দ্রব্য প্লাস্টিক ও সিনথেটিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হচ্ছে। আবার সম্প্রতি উক্ত দেশের একজন বিজ্ঞানী পাটের জেনেটিক কোষ উন্মোচন করেছেন। যা পাট শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে । বর্তমান বিশ্ব সম্প্রদায় প্লাস্টিক ও সিনথেটিক পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হচ্ছে। যার ফলে পাটের চাহিদা বৃদ্ধি পাবে এবং পাটজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে। পাটজাত দ্রব্যের প্রচুর চাহিদার কারণে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। এছাড়াও পাটের জেনেটিক কোষ আবিষ্কারের ফলে পাটের রোগ সম্পর্কে জানতে পারবে। এতে পাটের উৎপাদন বৃদ্ধি পাবে। সুতরাং বলা যায়, বিশ্ববাসীর মানোভাব পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিশ্ববাসীর এর মনোভাব পাট শিল্পের হারানো ঐতিহ্যে ফ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর