উদ্দীপকের নির্দেশিত তত্ত্বটির সাথে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব ও কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে পার্থক্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো : ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বনুযায়ী জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। আর জীবনধারণের উপকরণ খাদ্য উপায় উৎপাদন বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। অন্যদিকে কাম্য জনসংখ্যা তত্ত্বে বলা হয় জনসংখ্যার যে স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ তা কাম্য জনসংখ্যা। জনসংখ্যার পরিমাণ ও স্তর অপেক্ষা কম বা বেশি হলে মাথাপিছু আয় কম হবে। উদ্দীপকে চিত্রে জনসংখ্যা ও মাথাপিছু আয় এর মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। জনসংখ্যার P স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ E হয়েছে। জনসংখ্যার পরিমাণ এর চেয়ে কম বা বেশি হলে মাথাপিছু আয় কম হয়। অর্থাৎ জনসংখ্যা ও মাতাপিছু আয় এর মধ্যে এরূপ সম্পর্ক দ্বারা কাম্য জনসংখ্যা তন্ত্র কে নির্দেশ করেছে। ম্যালথাসের তত্ত্বের সাথে উক্ত তত্ত্বের কিছু অমিল রয়েছে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি খাদ্য উৎপাদন ও জনসংখ্যার বৃদ্ধি সম্পর্কে বিশ্লেষণ করে। কিন্তু কাম্য জনসংখ্যা তন্ত্রটি জনসংখ্যা ও মাথাপিছু আয় এর সম্পর্ক দেখায়। জনসংখ্যার কাম্য স্থান নির্ণয় করা জটিল এবং তা একটি চলমান বিন্দু। তাই এ তন্ত্রটি ব্যবহারযোগ্য ও বৈজ্ঞানিক নয়। কিন্তু ম্যালথাসের তন্তুটি অনুন্নত দেশগুলোর জন্য অনেকাংশে কার্যকর। কিন্তু ম্যালথাসের তত্ত্বটি সংকীর্ণ ধারণা দেয়। অপরদিকে কাম্য জনসংখ্যা তন্ত্রটি প্রসারিত ধারণা দেয়। তাই উন্নত দেশে উক্ততন্ত্রের গ্রহণযোগ্যতা রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নির্দেশিত তত্ত্বটির সাথে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের তুল…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর