আমদানি বিকল্প হিসেবে উক্ত শিল্পের ভূমিকা আলোচনা কর।
উত্তর: আমদানি বিকল্প শিল্প হিসেবে পাট শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : আমদানিকৃত দ্রব্য দেশের অভ্যন্তরে শিল্প ও কারখানা স্থাপন করে উৎপাদন করাই হলো আমদানি বিকল্প শিল্প। এইরূপ শিল্পের ফলে দেশীয় শিল্পের সংরক্ষণ ও অভ্যন্তরীণ বাজার প্রসারিত হয়। পাশাপাশি বৈদেশিক বাণিজ্য হ্রাস এবং বৈদেশিক মুদ্রায় সাশ্রয় ঘটে। উদ্দীপকে পাট ও পাটজাত দ্রব্য থেকে রপ্তানি আয় দেওয়া হয়েছে। ২০১৯- ২০ অর্থবছরের মোট রপ্তানি হয়েছে ৮৮২ ( ১৩০+৭৫২) মিলিয়ন মার্কিন ডলার। ২০২২-২১ ও ২০২১-২২ অর্থবছরে ১১৫১ ও ৭৯৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ শিল্পটি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বাংলাদেশে এখনো গ্রাম-গঞ্জে প্রচুর পাট ও পাটজাত পণ্যর ব্যবহার বিদ্যমান। যেমন সুতা, চট, বস্তা ইত্যাদি। এছাড়াও পাট জাত বিভিন্ন সৌখিন দ্রব্যসামগ্রী চাহিদা দেশব্যাপী সমাদৃত। এসব পণ্য সামগ্রী চাহিদা দেশীয় পাট শিল্পের উৎপাদন দ্বারা পূরণের মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। আবার কাঁচা পাট কুটির শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও উক্ত শিল্পটি কর্মসংস্থান ও দেশীয় শিল্প সংরক্ষণের ভূমিকা রাখছে। সুতরাং বলা যায় যে, আমদানি বিকল্প শিল্প হিসেবে পাট শিল্পের ভূমিকা অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
আমদানি বিকল্প হিসেবে উক্ত শিল্পের ভূমিকা আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর