জাবেদ সাহেবের শিল্পটি অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মোচন করেছে - বাংলাদেশ প্রেক্ষিতে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জাবেদ সাহেবের তৈরি পোশাক শিল্পটি বাংলাদেশের কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের রপ্তানি বাণিজ্যের সর্ববৃহৎ খাত। পোশাক শিল্প বাংলাদেশের শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করেছে। বর্তমানে দেশে প্রায় ৫ হাজার তৈরি পোশাক শিল্পের কারখানা রয়েছে। এসব কারখানায় বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ শিল্পের প্রায় ৮০% হলো অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মহিলা কর্মী। দেশের রপ্তানি বাণিজ্যে এ শিল্পের অবদান অপরিসীম । উদ্দীপকে জাবেদ সাহেবের অর্জিত মূলধন দিয়ে গাজীপুরে একটি কারখানা স্থাপন করেছে। তার কারখানায় অধিকাংশ শ্রমিক নারী। তার অর্জিত আয়ের বেশিরভাগ রপ্তানি থেকে আসে। অর্থাৎ তার প্রতিষ্ঠিত কারখানাটি পোশাক শিল্পের অন্তর্গত। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোশাক খাত থেকে বাংলাদেশ প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার আয় করে। এই শিল্পে প্রায় ৩৫ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি অনেক ধরনের পশ্চাৎ সংযোগ শিল্পও গড়ে উঠেছে। ফলে আরও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। পোশাক শিল্পে পরোক্ষভাবে প্রায় দুই কোটি শ্রমিক নিয়োজিত আছে। এটি দেশের রপ্তানি আয়ের ৭৫ থেকে ৮৩ ভাগ। ফলে এ খাত সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের ভূমিকা অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জাবেদ সাহেবের শিল্পটি অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মোচন করেছে - বাং…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর