উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঔষধ শিল্প আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। একটি দেশের আমদানিকৃত দ্রব্য আমদানি না করে দেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য শিল্প স্থাপনই আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প স্থাপনের মাধ্যমে আমদানি ব্যয় হ্রাস পায়। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। ফলে উন্নয়নশীল দেশে বৈদেশিক বাণিজ্যের ঘাটতি এবং বৈদেশিক নির্ভরশীলতার হ্রাসে এই শিল্প ভূমিকা পালন করে। উদ্দীপকে বাংলাদেশের শিল্পনীতির ফলে ৯০ দশক থেকে ঔষধ কারখানার প্রসার ঘটেছে। এ শিল্পনীতি সরকারের বিনিয়োগের সাথে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করছে। এ শিল্পের প্রসারের ফলে দেশের বাইরেও ঔষধ রপ্তানি হচ্ছে। আমদানির পরিবর্তে দেশের অভ্যন্তরে উৎপাদন করায় উক্ত শিল্প আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত। আমদানি বিকল্প শিল্প দ্রুত প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সুতরাং ওষুধ শিল্প আমদানি বিকল্প শিল্পের অন্তর্গত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর