উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে? বিশ্লেষণ কর।
উত্তর: সরকারে যথাযথ পদক্ষেপই পারে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যা সমাধান করতে। বাংলাদেশের প্রধান রপ্তানিমুখী শিল্প হলো তৈরি পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ তৈরি পোশাক থেকে আসে। ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের সর্ববৃহৎ উৎস হলো তৈরি পোশাক শিল্প। তাই এই শিল্পের বিদ্যমান সমস্যাসমূহ দূর করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। উদ্দীপকের শিল্পটি হলো পোশাক শিল্প। বর্তমানে শিল্পটি রপ্তানি আয়ের শীর্ষে থাকলেও এর কিছু প্রতিকূলতা রয়েছে। এই শিল্পের সমস্যাগুলো হলো কাঁচামাল ও দক্ষ শ্রমিকের অভাব, বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তা, শ্রমিক অসন্তোষ, ব্র্যান্ডিং সমস্যা ইত্যাদি। পোশাক শিল্পের ভবিষ্যৎ উন্নয়নে এসব সমস্যার সমাধান করতে হবে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে প্রতিযোগী দেশের পণ্যের মানের প্রতি খেয়াল রাখতে হবে। এছাড়া পোশাক শিল্পের বাজার প্রসারের লক্ষ্যে নতুন বাজার তথা দেশের অনুসন্ধান করতে হবে। সরকারকে পর্যাপ্ত পরিমাণের কাঁচামাল যোগানের জন্য অন্যান্য দেশের সাথে চুক্তি করতে হবে। পাশাপাশি দেশে যাতে উক্ত শিল্পের কাঁচামাল উৎপাদন করা যায় সে দিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া মালিক ও শ্রমিক বিরোধ নিরসনে সরকারকে কাজ করতে হবে। উপরের ব্যবস্থাগুলো সরকার গ্রহণ করলে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সমস্যা বহুলাংশে হ্রাস পাবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সমস্যার সমাধানে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে?…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর