উদ্দীপকের আলোকে বাংলাদেশে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব আলোচনা কর।
উত্তর: দেশের সামগ্রিক অর্থনীতিতে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব অপরিসীম। আমদানি হ্রাস ও বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমদানি বিকল্প শিল্পের কোনো বিকল্প নেই। কিছু কিছু দ্রব্য আমাদের দেশ অন্য একটি দেশ থেকে অতিমাত্রায় আমদানি করে। সেসব দ্রব্যের ক্ষেত্রে পরনির্ভরতা কমিয়ে এনে সেই দ্রব্যাদি দেশের অভ্যন্তরেই উৎপাদনের ব্যবস্থা করলে যেমন: উক্ত পণ্য উৎপাদনে দেশ স্বনির্ভরতা অর্জন করবে ঠিক একই সাথে আমদানি ব্যয় হ্রাস পায়। বৈদেশিক রিজার্ভ সংরক্ষিত থাকবে। আয়-ব্যয়ে ভারসাম্য তথা বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য থাকবে। তাছাড়া উক্ত পণ্যের উৎপাদন যখন দেশের অভ্যন্তরে করা হবে তখন উক্ত পণ্যের উৎপাদনে বা শিল্পায়নে যে পরিমাণ জনবল প্রয়োজন তার নিয়োগ দেওয়া হবে। সেই সাথে ব্যাপক বেকার জনগণের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। মাথাপিছু আয় ও উৎপাদন দুটোই বৃদ্ধি পাবে। যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও আমদানি বিকল্প শিল্পের কারণে সঞ্চয় ও নিয়োগ বৃদ্ধি পায় এবং দেশীয় শিল্প সমূহের সংরক্ষণ হয়। ফলে বাণিজ্য ঘাটতি হ্রাস পায়। বৈদেশিক নির্ভরশীলতা হ্রাস পায়। দ্রুত প্রবৃদ্ধি অর্জিত হয়। সুতরাং আমদানি বিকল্প শিল্প অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বাংলাদেশে আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর