উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শিল্পগুলো আমদানি বিকল্প শিল্প সমূহের অন্তর্ভুক্ত। আমদানিজাত দ্রব্যের আমদানি হ্রাসের লক্ষ্যে আমদানিকৃত দ্রব্যটি দেশের অভ্যন্তরে উৎপাদনের জন্য শিল্প স্থাপনের প্রক্রিয়ার মাধ্যমে উক্ত পণ্য উৎপাদন করাকেই আমদানি বিকল্প শিল্প বলে। যার ফলে আমদানির পরিমাণ হ্রাস পাবে। বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। বৈদেশিক বাণিজ্যের যে ঘাটতি তা নিরসনে উক্ত শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখে। যার ফলে বৈদেশিক নির্ভরশীলতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়। ফলশ্রুতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। আমদানির থেকে রপ্তানি ব্যয় বৃদ্ধি পাবে। উদ্দীপকে বলা হয়েছে, এক সময় যেসব পণ্য বাহির থেকে আমদানি করতো তার বেশির ভাগই এখন দেশের অভান্তরে উৎপাদন হচ্ছে। এসব শিল্পগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্প, ঔষধ শিল্প, প্লাস্টিক শিল্প, সফটওয়্যার শিল্প। এসব শিল্প খাতগুলো সামগ্রিক রপ্তানিতে অবদান রাখছে। সেই সাথে দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পগুলো কোন ধরনের শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর