উদ্দীপকে নাজমা বেগমের কার্যক্রমের সাথে সম্পর্কিত শিল্পের বর্ণনা দাও।
উত্তর: নাজমা বেগমের কার্যক্রম কুটির শিল্পের সাথে সম্পর্কিত। যে শিল্পে স্বল্প মূলধন ও শ্রমশক্তিকে কাজে লাগিয়ে পারিবারিক সদস্যদের দ্বারা উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে কুটির শিল্প বলে। এ শিল্পে মূলধনের পরিমাণ অনধিক ১০ লক্ষ টাকা ও শ্রমিকের পরিমাণ অনধিক ১৫ জন। এ শিল্পের কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া যায়। অর্থনীতিতে এই শিল্পের গুরুত্ব অনস্বীকার্য। উদ্দীপকে রাজিব শীতের ছুটিতে নানার বাড়ি যায়।সেখানে সে দেখে নাজমা বেগম ও তার দুই মেয়ে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন দ্রব্য তৈরি করেন। তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী শহরের বিভিন্ন দোকানে বিক্রি করেন। এতে তার পরিবারের আয় ও স্বচ্ছলতা বাড়ে। অর্থাৎ এখানে কুটির শিল্পের কথা উল্লেখিত হয়েছে। সুতরাং বলা যায়, নাজমা বেগমের কার্যক্রম কুটির শিল্পের সাথে সম্পর্কিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নাজমা বেগমের কার্যক্রমের সাথে সম্পর্কিত শিল্পের বর্ণনা দাও।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর