তুমি কি মনে করো সরকারে গৃহীত পদক্ষেপ এই শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, সরকারের গৃহীত পদক্ষে পাট শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। পাট একটি পরিবেশবান্ধব উপাদান। পরিবেশের বিবেচনায় বিশ্বজুড়ে পাট পণ্য নিয়ে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। তাই একসময় কৃত্রিম তন্তুর জন্য পাট সংকটে পড়লেও পাট শিল্পের আবার সুদিনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন ও বিশ্বব্যাপী পরিবেশ সচেতনতা বৃদ্ধি পেয়েছে।তাই আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত দ্রব্যের প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকার পাট শিল্পের উন্নতির জন্য আর্থিক অনুদান দিচ্ছে। এছাড়াও প্রযুক্তিগত ও বিভিন্ন সেবামূলক সুবিধা প্রদানের লক্ষ্যে "জুট ডাইভারসিকিকেশন প্রমোশন সেন্টার" প্রতিষ্ঠা করেছে সরকারের আর্থিক সহায়তার কারণে কৃষকরা এখন ভালো ও উন্নত মানের বীজ পাবে। সরকার "জুট ডাইভারসিকিকেশন প্রমোশন সেন্টার" প্রতিষ্ঠা করেছে ।যেখানে উন্নত যন্ত্রপাতি সরবরাহ করা হবে। যাতে পাট চাষিরা অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারে। এছাড়াও চাষিদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করতে পারলে অধিক ফসল উৎপাদন করা সম্ভব হবে। মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব বিলোপ, গুদামজাতকরনের ব্যবস্থা, উন্নত যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদির মাধ্যমে শিল্পের উন্নয়ন করা যাবে। তাই বলা যায়, সরকারের গৃহীত পদক্ষেপ পাট শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে করো সরকারে গৃহীত পদক্ষেপ এই শিল্পের উন্নয়নে গুরুত্বপূর…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর