উদ্দীপকে উল্লিখিত আজাদের শিল্প এ দেশের অর্থনৈতিক উন্নয়নে কি ধরনের ভূমিকা পালন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মি.আজাদের পোশাক শিল্পের ভূমিকা বাংলাদেশের অর্থনীতিতে ক্রমবর্ধমান। বাংলাদেশের পোশাক শিল্প মাত্র তিনটি কারখানায় তৈরি পোশাক রপ্তানির মধ্য দিয়ে যাত্রা শুরু করে। ইতোমধ্যে পোশাক শিল্প তার সাফল্যের চার দশকের অধিক সময় অতিক্রম করেছে। এর মধ্যে পোশাক শিল্পের কারখানা ও কর্মচারীর সংখ্যা যেমন অভাবনীয় বেড়েছে, তেমনি আয়ও বেড়েছে কয়েক হাজার গুণ। এই শিল্পে প্রায় ৮০ শতাংশ নারী শ্রমিক কাজ করে। উদ্দীপকে মি.আজাদ একটি শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করেন । তার শিল্পে প্রায় ৮০ শতাংশ শ্রমিকই নারী। তাছাড়া তার শিল্পটি আমাদের দেশে বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখছে। অর্থাৎ তার শিল্পটি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। বর্তমানে এই শিল্পের প্রায় ৫,০০০ কারখানা রয়েছে। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা ৫০ লক্ষের অধিক। এছাড়া রপ্তানি আয়ে প্রায় ৮০ শতাংশেরও বেশি তৈরি পোশাক শিল্প থেকে অর্জিত হয়। ২০২১-২২ অর্থবছরে ৪২.৬১বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক ও নিটওয়্যার রপ্তানি করেছে।অর্থাৎ রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আজাদের শিল্প এ দেশের অর্থনৈতিক উন্নয়নে কি ধরনের …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর