উদ্দীপকের নির্দেশিত শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা রাখছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কুটির শিল্পের কথা বলা হয়েছে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প মূলধন, সহজলভ্য কাঁচামাল, সাধারণ যন্ত্রপাতি দ্বারা সৃষ্ট কুটির শিল্প এদেশের অনেক বেকারের বিশেষত নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এটি বাজারে পণ্য সরবরাহের মাধ্যমে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। আবার এসব পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হচ্ছে। উদ্দীপকে নাজমা বেগম কুটির শিল্পের মাধ্যমে আয় করেন। ফলে তার পরিবারের স্বচ্ছলতা বাড়ে। স্বল্প পুঁজি ও কোন প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ না লাগার কারণে গ্রামের অনেক মহিলা এ কাজে এগিয়ে আসে। আর এই ধরনের কর্মকাণ্ড নারীর কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সহজে প্রাপ্ত কাঁচামাল দ্বারা কুটির শিল্পের উৎপাদন কাজ পরিচালনা করা যায় বলে এই শিল্প পরিবেশবান্ধব হয়। তাছাড়া বর্তমানে এদেশের অনেক কৃষি শ্রমিক এ কাজে আত্মনিয়োগ করেছে। এছাড়া কুটির শিল্পে নারীদের কর্মসংস্থান বেশি বলে তারা স্বাবলম্বী হতে পারে। বিদেশে কুটির শিল্পজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এসব দ্রব্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারলে অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্পের ভূমিকা ব্যাপক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নির্দেশিত শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা রাখছে?…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর