উদ্দীপকে কোন ধরনের শিল্পের কথা বলা হয়েছে তা নির্ধারণ করো।
উত্তর: উদ্দীপকে আমদানি বিকল্প শিল্পের কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বিদেশ থেকে দ্রব্যসামগ্রী আমদানি না করে ঐ দ্রব্য দেশের অভ্যন্তরে উৎপাদন করাই হলো আমদানি বিকল্প শিল্প। অর্থাৎ যেসব দৃরব্য সামগ্রী আমদানি করা হয় সেইসব দ্রব্য সামগ্রী দেশের অভ্যন্তরে উৎপাদন করা। এ ধরনের শিল্প স্থাপন করায় আমদানি বিকল্প শিল্প। আমদানি বিকল্প শিল্প স্থাপনের ফলে দেশীয় উৎপাদন বাড়ে। ফলে কর্মসংস্থান বৃদ্ধি এবং দ্রব্য ও দাম হ্রাস পাবে। উদ্দীপাকে বলা হয়েছে এক সময় টিভি, ফ্রিজ, মোবাইল ইত্যাদি বিদেশ থেকে আমদানি করতে হতো। কিন্তু এসব পণ্য এখন দেশের ভিতরে উৎপাদিত হচ্ছে। এদেশের সাধারণ মানুষ সেগুলো কম দামে ক্রয় করতে পারছে। অর্থাৎ আমদানিকৃত দ্রব্যগুলো শিল্প দেশের প্রতিষ্ঠিত হওয়ায় স্বল্প খরচে দেশীয় চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। এটি আমদানি বিকল্প শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে আমদানি বিকল্প শিল্পের কথা বলা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের শিল্পের কথা বলা হয়েছে তা নির্ধারণ করো।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর