বাংলাদেশের প্রেক্ষিতে পাটশিল্পের সম্ভাবনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্ব পরিবেশ বিবেচনায় পাটশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। নিচে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এবং একটি পরিবেশ বান্ধব উপাদান। পরিবেশ বিবেচনা থেকে এটির চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে, প্লাস্টিক ও কৃত্রিম তন্তু তুলনামূলকভাবে সুলভ ও সহজলভ্য হলেও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের বর্জ্য শত শত বছরের নষ্ট হয় না তাই সাম্প্রতিককালে বিশ্বজুড়ে পরিবেশে নিচে সচেতনতা বেড়ে গেছে। উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ একসময় অর্জিত হতো কাঁচা পাট রপ্তানি করে, কিন্তু নানা সমস্যার কারণে এ শিল্প ধ্বংসের মুখে পড়ে তাই পাট শিল্প উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এসব পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হলে পাট শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল হবে। বর্তমানে বিশ্বের অনেক দেশে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বে প্রতিবছর শপিং ব্যাগের চাহিদা ৫00 বিলিয়ন পিস। এ বাজারের ক্ষুদ্র একটা অংশ যদি বাংলাদেশ হতে পারে তাহলে দেশের পাট শিল্পের চিত্র পাল্টে যাবে, এজন্য পাট ও পাটের বাজার সম্পর্কে বিভিন্ন তথ্য টিভি ও রেডিওতে তথ্যের প্রচার ও প্রসার ঘটাতে হবে। তাছাড়া শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে পারলে উৎপাদন বাড়বে। নির্ভর কারখানা স্থাপন এবং সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে পারলে পাট শিল্পের সোনালী দিন পুনরায় ফিরে আসবে। তাই বলা যায়, বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্ব পরিবেশ বিবেচনায় পাটশিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জল।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষিতে পাটশিল্পের সম্ভাবনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর