উদ্দীপকে উল্লিখিত পাটশিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পাটশিল্প নানা সমস্যায় জর্জরিত নিচে সমস্যা ব্যাখ্যা করা হলো- পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, অর্থনৈতিক গুরুত্বের জন্য এক সময় পাটকে 'সোনালী আঁশ' বলা হতো। কিন্তু বর্তমানে এ শিল্প নানা সমস্যার সম্মুখীন। অতীতে পাঁট রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতো। এ শিল্পের অগ্রগতিতে নানা রকম প্রতিবন্ধকতা বিরাজ করছে। উদ্দীপকে পরিলক্ষিত হয়, ৫০ ও ৬০ এর দশকে কাঁচা পাট রপ্তানির মাধ্যমে বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জিত হতো। এ কারণে তখন পাটকে “সোনালী আঁশ” বলা হতো। কিন্তু পাটের বিপরীত সিন্থেটিক আঁশ আবিষ্কার হওয়ায় পাটের বৈশ্বিক চাহিদা কমে যায়। চাহিদা হ্রাসের কারণে পাটের দামও কমে। উৎপাদন খরচের তুলনায় পাটের দাম কম হওয়ায় পাট উৎপাদনে কৃষকরা নিরুৎসাহিত হয়ে পড়ে। ফলে পাটের উৎপাদন ব্যাপক হারে হ্রাস পায়, এসব কারণে চাপের মুখে পড়ে পাটশিল্প।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পাটশিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর