উদ্দীপকের আলোকে শিল্পটির সমস্যা সমাধানে তোমার মতামত প্রদান কর।
উত্তর: কুটির শিল্পের সমস্যা সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কুটির শিল্প মূলত পারিবারিক বা বংশগত ব্যবসার মতো। এক জরিপে দেখা যায় কুটির শিল্পের মাধ্যমে বছরে প্রায় সোয়া ২ লক্ষ জনগণের কর্মসংস্থানের সুযোগ হয়ে থাকে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কুটির শিল্প। বর্তমানে কুটির শিল্প বিভিন্ন সমস্যায় জর্জরিত। উদ্দীপকে উল্লেখিত কুটির শিল্পটি মি: A এর অতীত ঐতিহ্য-র ধারক ও বাহক। কুটির শিল্পে স্থানীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদন কার্য পরিচালনা করা যায়। জিডিপিতে এই শিল্পের অবদান রয়েছে। তবে এই শিল্পের মূলধনের সমস্যা, ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা ও দক্ষ কারিগরের অভাব বিদ্যমান। তাই অর্থনৈতিক উন্নয়নের জন্য এই শিল্পের বিদ্যমান সমস্যাগুলো সমাধান হওয়া জরুরী। বাংলাদেশের কুটির শিল্পের সমস্যা সমাধানের আধুনিক যন্ত্রপাতি, উপকরণ ও তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। বাজার ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা উন্নত করতে হবে। পাশাপাশি এই শিল্পে সরকারের পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। উপরে উল্লেখিত পদক্ষেপ সমূহ বাস্তবায়নের মাধ্যমে এই শিল্পের সমস্যাগুলো সমাধান সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে শিল্পটির সমস্যা সমাধানে তোমার মতামত প্রদান কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর