দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য উদ্দীপকে উল্লিখিত শিল্পের বিকল্প নেই-তুমি কি এই বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য বৃহৎ শিল্পের বিকল্প নেই, এই বক্তব্যের সাথে আমি একমত। কোন দেশের উন্নয়নে শিল্পের ভূমিকা সর্বাধিক। আবার বৃহৎ শিল্পের পরিধি তুলনামূলক ব্যাপক হওয়ায় এই শিল্পের প্রবৃদ্ধিও বেশি। এটির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন দ্রুত হয়। তাই এই শিল্পের উন্নয়ন ছাড়া কোন দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। উদ্দীপকের রহিম ৬০ কোটি টাকা ব্যয়ে একটি কারখানা স্থাপন করেন যেখানে ৩২৫ জন শ্রমিকের অধিকাংশই দক্ষ। অর্থাৎ তিনি বৃহৎ শিল্প স্থাপন করেছেন। যার থেকে তিনি ভালো মুনাফা অর্জন করে। কোন দেশের অর্থনৈতিক বৃহৎ শিল্পের অবদান বেশি হলে উক্ত দেশ অর্থনৈতিকভাবে উন্নত হয়, তাই দেশে শিল্পের প্রসার ঘটানো সম্ভব হলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন দ্রুত বৃদ্ধি পাবে। বৃহৎ শিল্প একটি দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। দেশের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হলে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে। এতে করে যেমন মানুষের মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পাবে, ঠিক তেমনি জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। একটি দেশের দ্রুততর উন্নতিতে বৃহৎ শিল্প সবচেয়ে বেশি সহায়ক। অর্থনৈতিক উন্নয়নের জন্য বৃহৎ শিল্পের বিকল্প নেই।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য উদ্দীপকে উল্লিখিত শিল্প…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর

উত্তর
উত্তর