উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ বিশ্লেষণপূর্বক এ নীতির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: আমদানি বিকল্প শিল্পের কিছু সমস্যা রয়েছে। তবুও সর্বজনস্বীকৃত যে আমদানি বিকল্প শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমদানি বিকল্প শিল্পের লক্ষ্য শুধু দেশীয় চাহিদা মেটানোর জন্য অভ্যন্তরীণ উৎপাদন নয়। এর আরও লক্ষ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে যথার্থ ভূমিকা রাখা। তবুও আমদানি বিকল্প শিল্পও সমস্যার উর্ধ্বে নয়। বিভিন্ন নীতি নির্ধারকদের মতে, এ শিল্পে কিছু সমস্যা রয়েছে। উদ্দীপকের তথ্যের উপর দৃষ্টিপাত করলে দেখা যায়, এ শিল্পনীতির কিছু সমস্যা রয়েছে। যেমন: কৌশল নির্ধারণে সমস্যা, কর্মসংস্থানের সুযোগ সীমিত ও ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। আমদানি বিকল্প শিল্পের ফলে দেশে পুঁজি নির্ভর উৎপাদন ব্যবস্থা চালু হয়। ফলে শ্রমবহুল দেশে কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে যায়। বাংলাদেশের মতো শ্রমবহুল দেশে শ্রমনির্ভর উৎপাদন ব্যবস্থার পরিবর্তে যদি পুঁজিনির্ভর উৎপাদন ব্যবস্থার প্রবর্তন হয় তবে দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে বেকারত্ব বৃদ্ধি পাবে। আবার, অনেক ক্ষেত্রে বলা হয় এ শিল্প মূলত চাহিদা পূরণের লক্ষ্যে পরিচালিত হয়। সেজন্য বাজার সংকীর্ণ, দেশীয় ভোক্তরা নিম্নমানের পণ্য ভোগে বাধ্য হয়। আমদানি বিকল্প শিল্পায়নের ক্ষেত্রে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) হ্রাস পায়। কিন্তু দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য (FDI)- এর অধিক প্রবাহ প্রয়োজন। উপরোক্ত সমস্যা থাকা সত্ত্বেও অনেক দেশ উক্ত শিল্পায়ন কৌশল গ্রহণ করে উৎপাদনের সার্বিক প্রচেষ্টা চালাচ্ছে। কেননা এ শিল্পনীতি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে এবং দ্রুত প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে। সুতরাং সমস্যা থাকা সত্ত্বেও উক্ত শিল্পনীতির যথার্থতা বিদ্যমান।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ বিশ্লেষণপূর্বক এ নীতির যথার্থত…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর