বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসে কোন শিল্পনীতি বেশি কার্যকর? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসে আমদানি বিকল্প শিল্পনীতি বেশি কার্যকর। আমদানিকৃত পণ্য-দ্রব্য হ্রাস করে উক্ত দ্রব্য উৎপাদনে দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন করাকে আমদানি বিকল্প শিল্প বলে। এই শিল্প দ্বারা দেশের অভ্যন্তরের চাহিদা মেটানো সহজ হয়। কোনো দেশের জনগণ দেশপ্রেমিক ও সুনাগরিক হয়, তখন সেখানে এ নীতি প্রয়োগ করা হয়। উদ্দীপকে দেখা যায়, বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসের জন্য রপ্তানিমুখী শিল্পনীতি ও আমদানি বিকল্প শিল্পনীতির কথা বলা হয়েছে। তবে এর মধ্যে বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসের জন্য আমদানি বিকল্প শিল্পনীতি বেশি কার্যকর। বাংলাদেশে বেকার জনসংখ্যা অধিক। এই শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। দেশের নবীন শিল্পসমূহকে বাঁচাতে হলেও আমদানি বন্ধ করা উচিৎ। আর তাছাড়া, আমদানিকৃত পণ্য দেশে উৎপাদিত হলে তার দাম তুলনামূলক কম হবে। ফলে বাজার প্রসারিত হবে। আমদানি হ্রাস পাওয়ার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। অতএব, উপরিউক্ত আলোচনা হতে বোঝা যাচ্ছে, বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসের জনা আমদানি বিকল্প শিল্পনীতি বেশি কার্যকর।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতির বৈদেশিক নির্ভরশীলতা হ্রাসে কোন শিল্পনীতি বেশি …
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর