উদ্দীপকের আলোকে কাম্য জনসংখ্যা কত ও কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রের আলোকে কাম্য জনসংখ্যা বিন্দুটি হলো Q। অর্থাৎ কাম্য জনসংখ্যা Q= ৮ কোটি। কাম্য জনসংখ্যা হলো প্রত্যাশিত জনসংখ্যা অর্থাৎ যে জনসংখ্যায় উৎপাদন, আয় ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। কাম্য জনসংখ্যার তথ্যের ভিত্তিতে আমরা বলতে পারি, দেশের প্রদত্ত প্রাকৃতিক সম্পদকে যথাযথ ভাবে কাজে লাগানোর জন্য পর্যাপ্ত জন্মসংখ্যার প্রয়োজন। অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যায় প্রাকৃতিক সম্পদকে উপযুক্তভাবে কাজে লাগানো যায় এবং সর্বোচ্চ মাথাপিছু আয় অর্জন করা যায় সে পরিমাণ জনসংখ্যাই কাম্য জনসংখ্যা। জনসংখ্যা কাম্য জনসংখ্যার থেকে কম হলে দেশের প্রাকৃতিক সম্পদের সামগ্রিক ব্যবহার নিশ্চিত হয় না। ফলে সর্বোচ্চ উৎপাদন ও সম্ভব হয় না। এক্ষেত্রে জনসংখ্যা বৃষ্টির প্রয়োজন। আবার জনসংখ্যা অধিক হলে অতিরিক্ত জনসংখ্যার চাহিদার যোগান দেওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে জনসংখ্যা হ্রাসের প্রয়োজন হয়। উদ্দীপকে ভূমি অক্ষে জনসংখ্যার পরিমাণ এবং লম্ব অক্ষে মাথাপিছু আয় উল্লেখ করা হয়েছে। চিত্রের P বিন্দুতে মাথাপিছু আয় যখন ৪০০ মার্কিন ডলার তখন জনসংখ্যার পরিমাণ ৬ কোটি। পরবর্তীতে Q বিন্দুতে জনসংখ্যা ৮ কোটি এবং মাথাপিছু আয় দাঁড়ায় ৮০০ কোটি মার্কিন ডলার। যা সর্বোচ্চ মাথাপিছু আয়। আবার R বিন্দুটিতে জনসংখ্যা ১০ কোটি ও মাথাপিছু আয় ৪০০ মার্কিন ডলার। অর্থাৎ জনসংখ্যা কাম্য অবস্থায় থাকলে উৎপাদন বৃদ্ধি পাবে, অর্থের যোগান এবং ব্যয়যোগ্য অর্থ হ্রাস ও সম্পদের সার্বিক ব্যবহার নিশ্চিত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কাম্য জনসংখ্যা কত ও কেন? ব্যাখ্যা কর।
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর