'কর্মসংস্থান সৃষ্টিতে কুটিরশিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে।'- ব্যাখ্যা করো।
উত্তর: স্বল্প পুঁজি ও পারিবারিক পরিবেশে কুটিরশিল্প স্থাপন করা যায়। এ জন্য কর্মসংস্থান সৃষ্টিতে এ শিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে। যে শিল্পে স্বল্প মূলধন (৪ লক্ষ টাকার নিচে) এবং পারিবারিক সদস্যসহ সর্বোচ্চ ১০ জন শ্রমিক নিয়োজিত থাকে, তাকে কুটিরশিল্প বলে। পুঁজি কম হওয়ায় ঘরোয়া পরিবেশে বা অল্প জায়গা (যেমন- ১টি ঘর) নিয়ে যে কেউ এই শিল্প স্থাপন করতে পারে। ফলশ্রুতিতে, আশপাশের স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত লোকদের কাজের ব্যবস্থা হয়। তাছাড়া, সাধারণত কুটিরশিল্পগুলো গ্রামাঞ্চলে বেশি দেখা যায়। আর গ্রামের লোকদের কৃষি কাজ ছাড়া অন্য কাজের তেমন সুযোগ থাকে না। তাই, ঐসব এলাকায় কুটিরশিল্প স্থাপন হলে তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'কর্মসংস্থান সৃষ্টিতে কুটিরশিল্পের অগ্রণী ভূমিকা রয়েছে।'- ব্যাখ্যা …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর