'পাট শিল্প তার গৌরব হারিয়েছে'- ব্যাখ্যা করো।
উত্তর: সাম্প্রতিককালে দেশে ও বিদেশে পাটের বিকল্প হিসেবে কেনাফ, মেশতা, সিসাল প্রভৃতি কৃত্রিম আঁশের প্রচলন হওয়ায় পাটজাত দ্রব্যের চাহিদা যথেষ্ট কমে গেছে। পাটজাত দ্রব্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে এখন ভারত, থাইল্যান্ড, ব্রাজিল, মায়ানমার প্রভৃতি দেশের সাথে তীব্র প্রতিযোগিতা করতে হচ্ছে। কাঁচা পাটের অনিয়মিত যোগান, যন্ত্রাংশের অভাব, বিদ্যুৎ ঘাটতি, শ্রমিক অসন্তোষ ইত্যাদি কারণে পাট শিল্পের দুর্দিন চলছে। কাঁচা পাট ও পাটজাত দ্রব্যাদি থেকে আয় পূর্বের তুলনায় অনেক কমে গেছে। এসব কারণেই বলা হচ্ছে, পাট শিল্প তার গৌরব হারিয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'পাট শিল্প তার গৌরব হারিয়েছে'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর