উদ্দীপকে নির্দেশিত 'Y [গণিত] শিল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উত্ত শিল্পের ক্ষেত্রে কিছু সমস্যা বিদ্যমান? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'Y [গণিত] নির্দেশিত শিল্প বা আমদানি বিকল্প শিল্পের নানা সুবিধা থাকলেও কিছু সমস্যা রয়েছে। আমদানি বিকল্প শিল্প বলতে শুধু অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশীয় চাহিদা মেটানোকে বোঝায়। এ শিল্প কর্মসংস্থান বৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্য ভারসাম্য অর্জনে ভূমিকা রাখে। তাই আমদানি বিকল্প শিল্প' দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্ব রাখে। কিন্তু আমদানি বিকল্প শিল্পের কিছু সমস্যা রয়েছে। উদ্দীপকে 'Y [গণিত] শিল্পটি বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ, শিল্পটি আমদানি হ্রাস করে ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। আবার নিজ দেশে শিল্পায়নের মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ ঘটায়। এটি আমদানি বিকল্প শিল্পকে নির্দেশ করে। এ শিল্পের কিছু অসুবিধা লক্ষ করা যায়। আমদানি বিকল্প শিল্পের ফলে দেশে পুঁজিনির্ভর উৎপাদন ব্যবস্থা চালু হয়। ফলে শ্রমবহুল দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেও তা প্রয়োজনের তুলনায় সীমিত হয়। আবার এ শিল্প মূলত চাহিদা পূরণের লক্ষ্যে পরিচালিত হয়। এক্ষেত্রে বাজার সংকীর্ণ হওয়ায় দেশীয় ভোক্তারা নিম্নমানের পণ্য ভোগ করতে বাধ্য হয়। এছাড়াও, এ শিল্পের কারণে আধুনিক প্রযুক্তি আমদানি বাধাগ্রস্ত হয়। তাই বলা যায়, উদ্দীপকের 'Y [গণিত] শিল্পটির কিছু অসুবিধা রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত 'Y শিল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উত্ত শিল্…
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর