বাংলাদেশের অর্থনীতিতে জরিনার গড়ে তোলা শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জরিনার গড়ে তোলা কুটির শিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প মূলধন, সহজলভ্য কাঁচামাল, সাধারণ যন্ত্রপাতি দ্বারা সৃষ্ট শিল্পই হলো কুটির শিল্প। এ শিল্প দেশের অনেক বেকারের বিশেষত নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এটি একদিকে বাজারে পণ্য সরবরাহের মাধ্যমে দ্রব্যের দায় নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। অন্যদিকে এসব পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব হচ্ছে। উদ্দীপকে জরিনা পারিবারিক সদস্যদের সহায়তায় স্বল্প পুঁজি নিয়ে বাঁশ বেতের ঝুড়ি, কুলা, মোড়া ইত্যাদি তৈরি করে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে। এটি কুটির শিল্পকে নির্দেশ করে। কুটির শিল্পে স্থানীয় কাঁচামাল ব্যবহার করে পণ্য তৈরি করা যায়। পরিবারের সবার কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। বেকারত্ব দূরীভূত হচ্ছে এবং অধিক মুনাফা অর্জিত হচ্ছে। যা দেশের সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে। সহজে প্রাপ্ত কাঁচামাল দ্বারা পারিবারিকভাবে কুটির শিল্পের উৎপাদন কাজ পরিচালনা করা যায়। এখানে বৃহৎ শিল্পের অনেক পরিত্যক্ত উপজাত দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কুটির শিল্পে নারীদের কর্মসংস্থান বেশি বলে তারা স্বাবলম্বী হতে পারে। বিদেশে কুটির শিল্পজাত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এসব দ্রব্যের উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারলে অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্পের ভূমিকা ব্যাপক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে জরিনার গড়ে তোলা শিল্পের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর