উদ্দীপকের 'B [গণিত] দেশটির শিল্পের ধরন অনুযায়ী তিনটি গুরুত্ব উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকের B শিল্পের ধরন অনুযায়ী এটি আমদানি বিকল্প শিল্প। নিচে আমদানি বিকল্প শিল্পের তিনটি গুরুত্ব আলোচনা করা হলো- ১. দেশীয় শিল্পের সংরক্ষণ: বিদেশি শিল্পের প্রতিযোগিতার হাত থেকে দেশীয় নবীন শিল্পসমূহকে বাঁচিয়ে রাখার জন্য আমদানি বিকল্প শিল্পায়নের মাধ্যমে বিদেশি পণ্য আমদানি বন্ধ বা নিরুৎসাহিত করা প্রয়োজন। এর ফলে দেশীয় শিল্প স্বয়ংসম্পূর্ণতায় ফিরে আসবে এবং দেশীয় শিল্পের উৎপাদিত পণ্য দেশের নাগরিকদের ব্যবহারের উপযোগী হবে। ২. বাণিজ্য ঘাটতি হ্রাস: বাংলাদেশে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি বলে বাণিজ্য ভারসাম্যে প্রায়ই ঘাটতি দেখা দেয়। তাই এ শিল্পায়ন কৌশল গ্রহণ করা হলে দেশেই আমদানিকৃত দ্রব্যসামগ্রী উৎপাদন করা সম্ভব হবে। এ ব্যবস্থায় দেশীয় শিল্পের সম্প্রসারণ হবে এবং বাণিজ্য ঘাটতি হ্রাস হবে। ৩. বৈদেশিক মুদ্রা সাশ্রয়: বাংলাদেশ প্রতিবছর ভোগ্যপণ্য ও শিল্পজাত দ্রব্য বিপুল পরিমাণে আমদানি করে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। যদি দেশে আমদানি বিকল্প শিল্পকারখানা স্থাপন করা হয় তবে আমদানি ব্যয় অনেকাংশে হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। উদ্দীপকে উল্লিখিত B দেশটি M ও N পণ্য বিদেশ হতে আমদানি করলেও তা এখন কম মূল্যে উৎপাদন করে ভোক্তার নিকট পৌঁছে দিচ্ছে যা আমদানি বিকল্প শিল্পের অন্তর্ভুক্ত। যা বাণিজ্য ঘাটতি হ্রাস, দেশীয় শিল্পের সংরক্ষণ, বৈদেশিক মুদ্রা সাশ্রয়সহ বিভিন্নভাবে দেশের অর্থনীতিতে গুরুত্ব বহন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'B দেশটির শিল্পের ধরন অনুযায়ী তিনটি গুরুত্ব উল্লেখ কর।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর