তুমি কি মনে কর, বাংলাদেশে 'ক' দ্বারা নির্দেশিত শিল্পের সমস্যা রয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে 'ক 'শিল্প দ্বারা বাংলাদেশের 'তৈরি পোশাক শিল্পকে' বুঝিয়েছে । এবং এই পোশাক শিল্পে নানারকম সমস্যা রয়েছে - উক্তিটি শতভাগ যৌক্তিক। বাংলাদেশের পোশাক শিল্প দ্রুত বিকাশ মান এবং উজ্জ্বল সম্ভাবনাময়। কিন্তু তবুও তাতে কিছু সমস্যা রয়েছে। যেমন - ১.কাঁচামালের অভাব :- পোশাকশিল্পে পর্যাপ্ত কাঁচামালের অভাবে নিম্নম্নমানের পোশাক উৎপন্ন হচ্ছে। ফলে পোশাকশিল্পের সুনাম নষ্ট হচ্ছে। ২. দক্ষ শ্রমিকের অভাব :- পোশাক শিল্পে ৮০ শতাংশ শ্রমিকই অশিক্ষিত ,অনভিজ্ঞ ও অদক্ষ হওয়ায় তৈরিকৃত পোশাকের গুণগত মান অন্যান্য দেশের তুলনায় কম। ৩. বিদ্যৎ সরবরাহে ঘাটতি :- পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ ঘাটতির কারণে পোশাক শিল্পের উৎপাদন ও উন্নয়ন যথেষ্ট বাধাগ্রস্ত হয়। ৪. রপ্তানিকৃত সমস্যা :- বাংলাদেশ শুধুমাত্র ৮ - ১২ টি আইটেম তৈরি পোশাক রপ্তানি করে।তাছাড়া পরিবহন জটিলতা,শুল্কের ঝামেলা প্রভৃতি কারণে পোশাক রপ্তানি করতে বিলম্ব হয়। ফলে অনেক ক্ষেত্রে অর্ডার বাতিল হয়ে যায়। ৫.রাজনৈতিক অস্থিতিশীলতা :- রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাংলাদেশ পোশাক শিল্প ক্রেতা হারাচ্ছে। ফলে ঠিকমতো পণ্যের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ৬. শুল্কবাঁধা :- পোশাক শিল্পের উপর ইউরোপিয়ান ইউনিয়নের দেশসমূহ নানারকম শুল্ক ও অশুল্ক বাধা আরোপ করেছে। ফলে পোশাক শিল্পের উৎপাদনে ব্যাঘাত ঘটছে। সুতরাং লক্ষ্য করা যায়,পোশাকশিল্পের যেমন উজ্জল সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে, তেমনি এর যথেষ্ট সমস্যাও রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, বাংলাদেশে 'ক' দ্বারা নির্দেশিত শিল্পের সমস্যা রয়েছ…
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর